হরতালে পিরোজপুরে কোন প্রভাব পড়েনি : আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল সমাবেশে মুখরিত
হরতালে পিরোজপুরে তেমন কোন প্রভাব পড়েনি। শহরের রিক্সা গাড়ি চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও দোকানপাট, অফিস-আদালত ছিল স্বাভাবিক। জেলার অভ্যন্তরিন ও দূরপাল্লার বাস চলাচল করলেও যাত্রী স্বল্পতায় বাস সংখ্যা ছিল কম। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশের তৎপরতা ছিল উল্লেখযোগ্য। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
এদিকে, বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হরতাল এর প্রতিবাদে পিরোজপুরে শান্তি মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের হয়ে শহরের বিভেন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বিলাশ চত্তরে শান্তি সমাবেশ করে।

শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, কোষাধ্যক্ষ শেখ খালেদ অরিন্দম তান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাসেল পারভেজ প্রমুখ ।

জেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাব সড়কের বিলাস চত্তরে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত পথসভায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া,
সদর উপজেরা ভাইস চেয়ারম্যান সাবেক ভিপি এস. এম বায়েজিদ হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহমেদ, শেখ হাসান মামুন, জসিম হাওলাদার রায়হান, রাসেল সিকদার, শান্তানু সাহা, জুয়েল সিকদার, বাদল দাস, সোহেল শেখ রুবেল, মোমেন মোর্শেদ শুভ্রসহ জেলা ও উপজেলা, কলেজ শাখা ও পৌর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ বক্তারা বলেন, সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হরতাল করে মানুষের জান মালের ক্ষতি করছে। দেশের উন্ন্য়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় তারা। সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে অন্যায় ভাবে পুলিশ সদস্যকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হরতালের নামে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গদলের নেতৃবৃন্দ মাঠে থেকে তা প্রতিহত করবে।
