ভান্ডারিয়ায় সনাতন ধর্মালম্বিদের সাথে মহিউদ্দিন মহারাজের মতবিনিময়
দুর্গোৎসব উপলক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় সনাতন ধর্মালম্বি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা অনুদান বিতরণ করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ। মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র বসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ উত্তম কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় আরও বক্তব্য রাখেন, ভান্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, নিজামুল হক নান্ন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু প্রমুখ।

সভা শেষে মো. মহিউদ্দিন মহারাজ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে ব্যক্তিগত তহবিল থেকে শুভেচ্ছা অনুদান বিতরণ করেন।
