নাজিরপুরে দুর্গাপূজা মন্দিরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর অনুদান প্রদান
পিরোজপুরের নাজিরপুরে ১৩৬টি দুর্গা পূজা মন্দিরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নিজস্ব তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুুপরে উপজেলা সদরের সরকারি কারিগরি কলেজ হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চঞ্চলকান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন হালদার তিমিরের পরিচালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টি দোলা গুহ, নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষক লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মেস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার ১৩৬টি মন্দিরের প্রত্যেকটিতে ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
এছাড়া একই দিন জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৫শ’ কেজি করে চাল প্রদান করা হয়ে।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মÐপে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে পুলিশসহ আনসার সদস্যরা পাহাড়ায় থাকবেন।
