প্রধান সূচি

আওয়ামী লীগ নিধনকারীকে এমপি হিসাবে দেখতে চাইনা : মহিউদ্দিন মহারাজ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, পিরোজপুর-২ আসনে জোটের কোন প্রার্থী মানবে না তৃর্ণমূল আওয়ামী লীগ। এই আসনটি বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু জোটের শরিক হিসেবে বিগত দুইটি নির্বাচনে আসনটি জাতীয় পার্টি জেপি)কে ছেড়ে দেয়ায় আওয়ামী লীগ দূর্বল হচ্ছে। কেননা বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নিধনে উঠে পড়ে লেগেছে। আমারা এই আওয়ামী লীগ নিধনকারীকে আর এমপি হিসেবে দেখতে চাই না।
আজ মঙ্গলবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে আসনটি সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হলেও সব উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের লোক নির্বাচিত হওয়ার কারণে আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। আর এ কারণে আসন্ন নির্বাচনে নিজেদের প্রার্থী চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ভান্ডারিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, নিজামুল হক নান্ন, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি আসমা সুলতানা যুথী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ার সিকদার রিচান, যুগ্ন আহবায়ক ও কাউন্সিলর আহাদুল ইসলাম রুবেল প্রমুখ।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial