প্রধান সূচি

বঙ্গবন্ধুর আত্মত্যাগে অসম্প্রদায়িক বাংলাদেশের জন্ম : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর আত্মত্যাগে অসম্প্রদায়িক বাংলাদেশের জন্ম হয়েছে। তিনি ছিলেন অসাম্প্রদিয়ক চেতনার মহামানব। অসম্প্রদায়িক বাংলাদেশের জন্ম দিতে তাকে তার স্ব-পরিবারকে আত্মত্যাগ করতে হয়েছে। তারই কন্যা শেখ হাসিনা যারা ৭১ স্বাধীনতা যুদ্ধে মানুষকে ধর্মান্তরিত হতে বাধ্য করেছে সেই নিজামী, মুজাাহিদ, সাইদীকে ফাঁসিতে ঝুলিয়েছেন।
রবিবার সনাতন ধর্মালম্বীদের মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মতুয়া মহাসমাবেশ ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যে বিচার করতে কেউ কখনো চিন্ত করেনি, সেই বিচার শেখ হাসিনা করে প্রমাণ করেছেন কোন সাম্প্রদায়িক শক্তি অপরাধ করে রেহাই পাবে না। তাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার পান। কিন্তু বিএনপি-জামায়াত দেশের শাসন ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের কোন নিরাপত্তা থাকে না।
শ ম রেজাউল করিম বলেন, গত বিএনপির আমলে এ দেশের অনেক মা-বোনকে তাদের ভাই কিংবা পিতা-মাতার সামনেই ধর্ষন করেছেন ওই সময়ের শাসকদলের নেতা-কর্মীরা। কিন্তু এদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে অনেক হিন্দুরা ঝাপিয়ে পড়েছিলেন। আমাদের দেশটি একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু-মুসলিত কোন ভোদাবেদ নেই।


সম্প্রীতি রক্ষা ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা শাসনামলে দেশের যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে হয় নি। করনার কালে পৃথিবীর সকল উন্নত দেশের উন্নয়নমূলক কাজ থেমে গেলেও বাংলাদেশের উন্নয়ন থেমে থাকে নি।
নাজিরপুর উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহনে উপজেলার শ্রীরামকাঠীর উত্তমনগর মঠের প্রতিষ্ঠাতা শ্রীকুমার আচার্য্য’র সভাপতিত্বে ও বাংলাদেশ মতুয়া মহাসংঘের উপজেলা সভাপতি মাস্টার প্রশান্ত কুমার হালদারের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহা সংঘের কার্যকরি সভাপতি ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মহা মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর। বক্তব্য রাখেন, বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর, সংগঠনের বানরিপাড়া সভাপতি প্রফুল্ল পাগল, প্রনব মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গীতাত্মানন্দজী মহারাজ, বাংলাদেশ অশি^নী সেবাশ্রমের শ্রীপাঠ গঙ্গাচন্নার সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল, কোদালিয়ার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগুরুচাঁদ আশ্রম অধ্যক্ষ মতুয়া ভরত চন্দ্র সিকদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial