Friday, October 6th, 2023
বিএনপির মিথ্যা কথায় কান দিবেন না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতারা মাইক লাগিয়ে মিথ্যা কথা বলে। তারা সরকারের সব কিছু খাটো করে দেখার চেষ্টা করে, কারণ ওই দলের জন্মই অবৈধ উপায়ে। যারা টিকেই আছে মিথ্যা দিয়ে, যাদের শেকড় নেই। এজন্য বিএনপির মিথ্যা কথায় কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, আমাদের স্বনামধন্য ব্যক্তিদের বলতে শুনছি যেবিস্তারিত পড়ুন
গণমাধ্যমে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা : চালুনি চোখ রাঙায় সুঁইরে
বাংলার ঘরে চালুনি আর সুঁই কে না চেনেন। কথায় আছে শতছিদ্রওয়ালা চালুনি ঠাট্টা করে সুঁইয়ের একটা ছিদ্র নিয়ে। বাংলাদেশের গণমাধ্যমের ওপর ভিসানীতি আরোপ নিয়ে রাস্ট্রদূত পিটার হাসের যে কড়া আলাপ, তা সেই প্রবাদ বাক্য মনে করিয়ে দেয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উল্লেখ করেন, বাংলাদেশের গণমাধ্যমও যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এরপর বিষয়টি নিয়ে সাংবাদিক নেতা, সংগঠন, গণমাধ্যমকর্মীদের উদ্বেগ লক্ষ্য করা যায়। সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশ পিটার হাসকে এক চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগও জানায় । গত ২৮ সেপ্টেম্বর ‘এডিটর্স গিল্ড বাংলাদেশ’বিস্তারিত পড়ুন
দুর্নীতিতে জর্জরিত যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ে মাথা ঘামায় না
ইউক্রেন যুদ্ধের তহবিলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকার আইনপ্রনেতাদের ভোটে পদচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্রে এমন ঘটনা প্রথমবারের মতো ঘটলো। সোমবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে আনা এই অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। অভিযোগটি তুলেছিলেন তার দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ। অনাস্থা প্রস্তাবের পক্ষে ২১৬ ভোট এবং বিপক্ষে পড়ে ২১০ ভোট। ইউক্রেনে তহবিল সংক্রান্ত হোয়াইট হাউজের সঙ্গে গোপনে একটি চুক্তিতে যাওয়ার জন্য ম্যাকার্থির বিরুদ্ধে অভিযোগ আনেন গ্যাটেজ। যদিও বিষয়টি অস্বীকার করে স্পিকার ম্যাকার্থি বলেন, ইউক্রেন ইস্যুতে আলাদা কোনও চুক্তি হয়নি। শুধু ম্যাকার্থি নয়, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা, সিনেটর সহ অনেকেরবিস্তারিত পড়ুন
আইনের পথে হাঁটলেই মুক্তি পেতে পারেন খালেদা জিয়া
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি প্রধান খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে দেশের বাইরে নেয়া নিয়ে চলছে নানা ব্যাখ্যা অপব্যাখ্যার ফুলঝুরি। বিএনপি এবং বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন সরকার ইচ্ছে করে আইনি জটিলতায় খালেদা জিয়ার চিকিৎসা করাতে দিচ্ছে না। আর অন্যান্য আইনজ্ঞরা বলছেন সরকার চাইলেই যা খুশি তাই করতে পারে না। সংবিধান এই স্বেচ্ছাচারের অধিকার কাউকে দেয় না। চলুন পাঠক আমরা দেখে নেই এনিয়ে কী বলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা এবং কী আছে আইনে। আলোচনার সুবিধার জন্যে আমরা সরকারের আইনমন্ত্রীর বক্তব্য জেনে নিতে পারি। গত ৪ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকেদের তিনি বলেন, এখন আইনের পথে খালেদা জিয়ার চিকিৎসারবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও আইসিটি খাতে বিপ্লব সাধন, করোনা মহামারি মোকাবিলায় অসামান্য সাফল্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ও বিশ্বে পঞ্চম স্থানে আসীন করা, দেশকে উন্নয়নশীল বিশ্বের কাতারে শামিল করাসহ বাংলাদেশের অসংখ্য কালোত্তীর্ণ অর্জনের কারিগর সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা। বাবার ‘ সোনার বাংলা’ গড়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে আলোকবর্তিকা হাতে বঙ্গবন্ধু কন্যা এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার। জ্ঞানভিত্তিক অর্থনীতি, উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠন করায় হবে স্মার্ট বাংলাদেশ রূপকল্পের প্রধান দিক। ২০২২ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল দিবসের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্টবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় প্রেমে বাঁধা পেয়ে কিশোরের আত্মহত্যা
পিরোজপুরের ভান্ডারিয়ায় পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা করেছে অপু গাজী (১৭) নামের এক কিশোর প্রেমিক। শুক্রবার উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। কিশোর অপু উত্তর শিয়ালকাঠী গ্রামের গাজি কাঞ্চন আলী গাজীর ছেলে। সে শিয়ালকাঠী সুন্দরবন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অপুর পিতা কাঞ্চন আলী জানান, সকাল সাড়ে ৭টার দিকে আপুকে বিছানায় শুয়ে থকোতে দেখে আমি দাত ব্রাশ করতে যাই। ঘরে ফিরে তাকে না দেখেতে পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দক্ষিন পাশের রুমে ফ্যান ঝুলানোর হুকের সাথে ঝুলতে দেখে দ্রæত ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারবিস্তারিত পড়ুন
জিয়া-এরশাদ-খালেদা সবাই তো ভোট চোর : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া সবই তো ভোট চোর। আওয়ামী লীগের হাত ধরে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়েছে। এদেশের মানুষ জানে, নৌকায় ভোট দিয়ে উন্নতি হয়েছে। মানুষ স্বাবলম্বী হয়েছে। দারিদ্র বিমোচন হয়েছে। দারিদ্রসীমা ৫ শতাংশে কমিয়ে এনেছি। কেউ ঘরবাড়ি ছাড়া থাকবে না। গণভবনে সংবাদ সম্মেলন শেষে জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামল দত্তের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচন ঠেকাতে গিয়ে অগ্নিসংযোগ, মানুষহত্যাসহ এমন কিছু নেই তারা করেনি। ২০১৮ সালে নির্বাচনে এসে শেষমেষ তারা সরে গেল। দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন অবাধ সুষ্ঠু নির্বাচনেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদক বিক্রিকালে সাবেক মহিলা কাউন্সিলর বেবিসহ গ্রেফতার-৫
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক বিক্রিকালে পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১, ২ ও ৩নং ওয়ার্ড) বেবি আক্তারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে তার নিজ বাসভবন থেকে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে। এসময় বেবি আক্তার ও তার ছেলে রায়হান হাওলাদারসহ ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা, ১০২ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবি আক্তারের বাসায় মাদকবিস্তারিত পড়ুন
