প্রধান সূচি

Sunday, October 1st, 2023

 

ল্যানসেট কেন সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অবস্থান নিলো?

যখনই কোন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে নারীরা এগিয়ে আসেন তখনই কোন এক অজানা প্রান্ত থেকে আসে বিপত্তি। প্রশ্ন ওঠে – ওই পদে ব্যক্তির যোগ্যতা নিয়ে। এটিই এখন একটি সচরাচর চিত্র হয়ে দাঁড়িয়েছে। নারী নেতৃত্বে দক্ষিণ এশিয়া বর্তমানে একটি অন্যতম অবস্থানে আছে। আর নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় সবচেয়ে বেশি এই অঞ্চলেই। তেমনি একটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন- বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের ১০০ জনের তালিকায় স্থান নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের মনোনয়ন দেওয়ার পর থেকে সায়মা ওয়াজেদেরবিস্তারিত পড়ুন


জাতিসংঘের প্রতিবেদন : যুক্তরাষ্ট্রের কারাগারগুলো ‘দাসপ্রথার বর্তমান রূপ’ 

খুব বেশি না, এক তথ্যে তোলপাড় হয়ে গেছে বিশ্ব। সন্তান প্রসবের সময়ও বন্দি কৃষ্ণাঙ্গ নারীদের শিকল দিয়ে বেঁধে রাখা হয় যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে। আর পুরুষদের অমানবিকভাবে শ্রমে বাধ্য করা হয়। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার স্লোগান দিয়ে বেড়ানো দেশ যুক্তরাষ্ট্রের কারাগারের এই চিত্র উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে। রয়টার্সে প্রকাশিত এই প্রতিবেদন প্রশ্ন জাগায়- যে দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়, সেই দেশ অন্য দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় চোখ রাঙায়? প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কারাবন্দিদের পরিস্থিতিকে ‘মানুষের মর্যাদার প্রতি সুস্পষ্ট অবমাননা’ হিসেবে বর্ণনা করে ‘পদ্ধতিগত বর্ণবাদী’ বিচার ব্যবস্থা সংস্কারের আহ্বান জানান মানবাধিকার বিশেষজ্ঞরা। এপ্রিলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

বাগেরহাটে নিজের জমির গাছ কাটাকে বাধা দিতে গিয়ে শ্রমিক লীগ নেতা ও পৌর কাউন্সিলর কর্তৃক সাংবাদিক মারধরের ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাংবাদিককে মারধরের প্রতিবাদ ও অভিযুক্ত পৌর কাউন্সিলরের শাস্তির দাবীতে রবিবার বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জানা গেছে, গত শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক আলামিন খান সুমন খারদ্দার গ্রামে তার নিজ জমির গাছ কাটার খবর পেয়ে সেখানে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবুবিস্তারিত পড়ুন


অক্টোবর নিয়ে ভয় তৈরি করছে বিএনপি

অক্টোবরে বিএনপি কী করবে বা কী করতে পারবে- এখন এই প্রশ্নেই আলোচনা ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের পরিণতি দেখতে চায় তারা। এমন চিন্তা থেকে যুগপৎ আন্দোলনকে অক্টোবরের মধ্যেই চূড়ান্ত ধাপে নিতে কৌশল ঠিক করছে দলটি। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে ইতোমধ্যে এমন বার্তা দেওয়া হয়েছে সারা দেশে দলের নেতা–কর্মীদের। কী হবে অক্টোবরে সে নিয়ে শঙ্কায় আছে মানুষ। সরকার এবার বিনা চ্যালেঞ্জে একতরফা নির্বাচনের দিকে যাতে এগোতে না পারে, সে ধরনের পরিস্থিতি তৈরি করা সম্ভব হবেবিস্তারিত পড়ুন


শিশু হত্যা করছে বিএনপি, রক্ষা করছেন শেখ হাসিনা

চট্টগ্রাসের মিরসরাইয়ের আজমপুর বাজারে তাণ্ডব করছিল বিএনপি কর্মীরা। এরই ছবি তুলছিল জাহেদ। আজকাল সবাই যেমন তোলে। রুমনের মামা ইউনুস নূরী জানান, তখন ছবি তোলার অপরাধে বিএনপি নেতাকর্মীরা ধাওয়া করে রুমনকে। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একসময় তাঁরা তাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে বিএনপির এক কর্মী। এতে সে পাশের পুকুরে পড়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খন্দকার নোমান সায়েরী্ও জানান, মাথায় আঘাতজনিত কারণে রুমনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে নানা কথা হচ্ছে। রুমন কোন দলের কর্মী। আদৌ রাজনীতির সঙ্গে যুক্তবিস্তারিত পড়ুন


কানাডায় ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

ছাত্রলীগ কানাডা শাখার উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। কানাডার স্থানীয় সময় ২৮ সেপ্টেম্বর টরন্টোর ডেনফোর্থের রেড হর্ট তন্দুরি হোটেলে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেখ হাসিনার সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য দোয়া এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার সভাপতি ওবায়দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি তাওহীদ খান আশিক, মো. সাকিব, ফয়সাল কবির নাহিদ, সাঈদ রেজাউল ইসলাম রাহুল, মো. রাইহান সরিফ, নেসারবিস্তারিত পড়ুন


প্রবীণদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে : জেলা প্রশাসক

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেছেন, প্রবীণদের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা, জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ প্রণয়ণ, পিতা-মাতার ভরণ- পোষণ আইন ২০১৩ ও বিধিমালা- ২০২৩ প্রণয়ণ, বয়ষ্কভাতার প্রচলণ, বিধমা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা প্রদানসহ প্রবীণদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করায় প্রবীণদের সমাজে সম্মান বাড়ছে এবং তারা এখন আর পূর্বের মত নিজেদের অসহায় মনে করে না। তারা জানে এ সমাজের বিবেকবান মানুষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাদের সাথে আছেন। আজ রবিবার পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন


আন্ডারগ্রাউন্ড পত্রিকা, অনলাইন পোর্টাল ও টিভি’র ব্যানারে চাঁদাবাজি

হলুদ সাংবাদিকতা ও লাইভ চৌধুরী ইস্যুতে সরগরম পিরোজপুর

পিরোজপুরে আন্ডারগ্রাউন্ড ও নাম সর্বস্ব পাত্রকা, অনলাইন নিউজ অনলাইন পোর্টাল ও ইউটিউব টিভি’র ব্যানারে চলছে দোদারছে চাঁদাবাজি। দেখার কেউ নেই। এক প্রকার ডিজিটাল কায়দায় হলুদ সাংবাদিকরা চাঁদাবাজি করছে। পিরোজপুরে এখন চলছে লাইভের ভয় দেখিয়ে চাঁদাবাজি। লাইভের মাধ্যমে চাঁদাবাজি করেন বলে তিনি পিরোজপুরে লাইভ চৌধুরী নামে পরিচিত। সম্প্রতি এই সাংবাদিকের লাইভে এসে আত্মহত্যার অভিনয়ের ইস্যুতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমও। এই সাংবাদিকের তেমন কোন শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে। কিন্তু বিভিন্ন সরকারী অফিস, ঠিকাদারের কাজ, হোটেল রেষ্টুরেন্ট, মাদক ব্যবসায়ী প্রভৃতি থেকে মাসোহারা পান। ক্রাইমের কোন সংবাদ পেলেই সেখানে লাইভের ভয় দেখিয়ে চাঁদাবাজিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial