প্রধান সূচি

ভান্ডারিয়া পৌরসভার নির্বাচনে আ’লীগ প্রার্থী ফাইজুর রশিদ মেয়র নির্বাচিত

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নির্বাচনে ফাইজুর রশিদ থসরু জোমাদ্দার (নৌকা প্রতীক) ৯ হাজার ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) মাহিবুল হোসেন মাহিম (বাই সাইকেল প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।
নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলরবৃন্দ হলেন- ১নং ওয়ার্ডে মো. ছিদ্দিকুর রহমান (পাঞ্জাবী প্রতীক), ২নং ওয়ার্ডে এনামুল কবির টিপু তালুকদার (উট পাখি প্রতীক), ৩নং ওয়ার্ডে আহাদুল ইসলাম খান রুবেল (ডালিম প্রতীক), ৪নং ওয়ার্ডে আব্দুল কাদের হাওলাদার (পানির বোতল), ৫নং ওয়ার্ডে শাহীন মুন্সী, ৬নং ওয়ার্ডে দেলোয়ার সিকদার (উট পাখি) ৭নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ডে মো. মিলন এবং ৯নং ওয়ার্ডে মো. গিয়াস উদ্দীন।
পৌরসভার ৩টি সংরক্ষিত (নারী) আসনে নির্বাচিতরা হলেন- ১নং আসনে সাবিনা ইয়াসমিন খান (১, ২ ও ৩নং ওয়ার্ড) ২নং আসনে ইসরাত জাহান (৪, ৬ ও ৬নং ওয়ার্ড), ৩নং আসনে জেসমিন আক্তার (৭, ৮ ও ৯নং ওয়ার্ড)।
জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. জিয়াউর রহমান খলিফা এ তথ্য নিশ্চিত করেছেন।
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা প্রথম নির্বাচন সোমবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়ে। তবে ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির কারণে ভোটাররা ভোগান্তির শিকার হয়েছেন। ভোট কেন্দ্রে আসা শত শত নারী ভোটাররা এমনই অভিযোগ করেছেন।
সোমবার পৌরসভার ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের প্রচুর লাইন থাকায় কোন কোন কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করতে হয়েছে।
২০১৫ সালে ভান্ডারিয়া পৌরসভা গঠনের পর এই প্রথমবার এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


সরেজমিনে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, সকাল ৭টার মধ্যে ভোটাররা কেন্দ্রের বাইরে সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়েছেন। শহরের ১ নম্বর ওয়ার্ডের বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ভোটারদের দীর্ঘ সাড়ি। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। ভোট দিতে আসা ১নং ভোট কেন্দ্রের বিউটি বেগম, সেফালী বেগম, রেবা, নুরনাহার, হিরণ মুন্সি, ৫নং কেন্দ্রে অসুস্থ হয়ে পড়া শিউলি বেগম, ৮নং কেন্দ্রের মাহফুজা আক্তার জানান, ইভিএম ভোট দিতে বিলম্ব হওয়ায় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে ভোট না দিয়ে বাড়ীতে ফিরে গেছে। ৯নং ভোট কেন্দ্র গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রুমা বেগম ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ভোট দিতে আসলে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ৪ মাসের শিশু সন্তান মিজানুর অসুস্থ হয়ে পড়ে। এক আনসার সদস্য সহায়তায় শিশুটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দক্ষিণ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা বরিশাল বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নূসরাত জাহান স্বর্ণা বলেন জীবনে প্রথম ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত।
নারী ভোটার ঝর্ণা রাণী (৫৫) বলেন, এবারই নতুন পৌরসভায় প্রথম ভোট দিতে আসছি। ইভিএমএ পদ্ধতিতেও প্রথম ভোট দিয়েছি। আমার কোন অসুবিধা হয় নি।
৪নং কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, সকালে ২টি কক্ষের ইভিএম মেশিনে ত্রæটি দেখা দিলে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হয়। তখন ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


সকাল সাড়ে ৮টার দিকে শহরের ৫ নম্বর ওয়ার্ডের মজিদা বেগম মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন গৃহবধূ নাসিমা আক্তার (৩৭) বলেন, ‘ইভিএমএ ভোট দিছি প্রথম। আবার পৌরসভার ভোটও প্রথম। সহজেই ভোট দিতে পারছি। ভালো লাগছে।’
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নজরুল ইসলাম জানান, এ কেন্দ্রের ভোটার সংখ্যা ১ হাজার ৮৪০ জন। পুরুষ ৯২৩ ও নারী ভোটার ৯১৭ জন। সকাল সাড়ে ৯টার দিকে ১৬২ জন ভোটার প্রদান করেছেন। মহিলা ভোটারদের উপস্থিতি বেশী।
এদিকে, নির্বাচন সুষ্ঠু অবাধ করতে শহর ও কেন্দ্রগুলোতে ব্যাপক আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়। ভোটাররা শান্তিপূর্ণ ও নির্বিঘœ ভোট প্রদান করেছেন। এ রিপোট লেখা পর্যন্ত কোথাও কোনো অভিযোগ ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (বরিশাল) মো. আলাউদ্দিন জানান, ইভিএম পদ্ধতির এখানে প্রথম, এ কারণে ভোটারদের ভোট প্রদানে কিছুটা বিলম্ব হয়। তবে পরে এটা ঠিক হয়ে যায়। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন। এছাড়া র‌্যাব, বিজিবি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial