প্রধান সূচি

আ’লীগ ও জেপির প্রার্থীর ভোট যুদ্ধ : ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন আজ

আজ সোমবার পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৫ সালে ভান্ডারিয়া পৌরসভা গঠনের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ বছর প্রশাসক দিয়ে চলছে পৌরসভার কার্যক্রম।
পৌরসভার ১টি মেয়র পদ এবং ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত (মহিলা) আসনে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মেয়র পদে মোট ৫ জন প্রার্থী থাকলে মূল প্রতিদ্বন্দিতা হবে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ফাইজুর রশিদ খসরু এবং জাতীয় পার্টি (জেপি) মনোনিত বাই সাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন মাহিমের সঙ্গে। মেয়র পদে অন্য প্রার্থীরা হচ্ছেন লায়লা আরজুমান্দ বানু, এমএ রাজ্জাক রাজু, শাহাবুদ্দিন শাহ বাবুল। নির্বাচনে সংরক্ষিত আসনে কাউন্সিলর (মহিলা) ১৩ জন, সাধারণ আসনের (পুরুষ) কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জিয়াউর রহমান খলিফা জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়া র‌্যাব, বিজিবি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ৯টি ভোট কেন্দ্রে ‘ইভিএম’ এর মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভার মোট ভোটার ২২ হাজার ৪১৫ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ এবং মহিলা ১১ হাজার ১৭৯ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial