প্রধান সূচি

এলাকায় ঈদ করছেন পিরোজপুরের নেতারা

পিরোজপুরের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বেশীরভাগ দলের নেতা, মন্ত্রী ও এমপিরা ঈদুল আজহা উদযাপন নিজ নিজ এলাকায়। তবে অবশ্য বেশ কয়েকজন নেতা ঢাকাতেও ঈদ উদযাপন করবেন।
নেতারা মনে করছেন এবারের ঈদ হবে নির্বাচনী আমেজে। কেননা জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। ঈদের দিন, ঈদের পরের দিন দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ ভোজের আয়োজনও করছেন অনেকে।

পিরোজপুর-১ আসন (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) :
নির্বাচন কমিশন কর্তৃক নতুন আসন বিন্যাসে পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠন করা হয়েছে পিরোজপুর-১ আসন। বর্তমানে এ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম দেশের বাইরে অবস্থান করছেন। তিনি কোরবানীর ঈদের দিন ২৯ জুন দেশে আসবেন এবং ঈদের পরের দিন ৩০ জুন তার নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের সাথে নাজিরপুরের নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় ও ঈদ পূন:মিলনী অনুষ্ঠানে করবেন।
পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক পিরোজপুর সদরে তাদের নিজ বাড়িতে ঈদ করবেন।
বিএনপির মমোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুরেই কোরবানীর ঈদ করবেন। জামায়াত নেতা মো. শামীম সাঈদী এলাকায় নেই, তিনি ঢাকায় ঈদ করবেন।

পিরোজপুর-২ আসন (নেছারাবাদ-কাউখালী-ভান্ডারিয়া) :
পিরোজপুর-২ আসেন বর্তমান এমপি সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান এলাকায় নেই। তিনি ঢাকায় ঈদ করবেন।
এ আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ তার গ্রামের বাড়ি ভান্ডারিয়ার তেলিখালীতে কোরবানীর ঈদ করবেন।
আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম নেছারাবাদ (স্বরূপকাঠী) নিজ বাড়িতে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না কাউখালী উপজেলার গ্রামের বাড়িতে কোরবানীর ঈদ করবেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামান অহিদ নেছারাবাদের বাড়িতে ঈদ করবেন। বিএনপি নেতা সোহেল মঞ্জুর সোহেল এলাকায় নেই। তিনি ঢাকাতে ঈদ করবেন।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) :
একটি উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ডা. রুস্তুম আলী ফরাজী মঠবাড়িয়াতেই ঈদ করবেন।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফি উদ্দিন আহমেদ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আশরাফুর রহমান, বিএনপির রুহুল আমীন দুলাল নিজ এলাকা মঠবাড়িয়াতে কোরবানী ঈদ করবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial