বাগেরহাট আদালতে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
বাগেরহাটে আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বাগেরহাট দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ¦ মোহা. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তপন রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ¦, এম.এ সাঈদ, বাগেরহাট পুলিশ সুপার (পিপিএম) কে এম আরিফুল হক, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু।
ন্যায়কুঞ্জ ভবনটির নির্মান ব্যয় ধরা হয়েছে ৫৯.৯ লাখ টাকা। ভবনটিতে ৮০/১০০ জন্য বিশ্রাম নিতে পারবে। এছাড়া ২টি ওয়াস রুম, ১টি মাতৃদুগ্ধ কর্নার, একটি ক্যান্টিনসহ ফ্যান ও পানির ব্যবস্থা থাকবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিচারপতি মো. খসরুজ্জামান জানান, ন্যায়কুঞ্জ শুধু বাগেরহাটের নয় পর্যায়ক্রমে সারাদেশে এটি স্থাপন করা হবে।
