ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক কারবারী মাসুদ রানা (৩২)কে শনিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাসুদ রানা উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মৃত. মোফাজ্জেল হাওলাদারের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার ২নং নদমুলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী সিকদার বাড়ী সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয়কালে চিহ্নিত মাদক কারবারী মাসুদ রানাকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে ভান্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেন।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, মাদক ব্যবসায়ী মাসুদ রানার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রবিবার তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যেতে চাওয়া রাষ্ট্রদ্রোহিতা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা »
