প্রধান সূচি

কাউখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষক বহিস্কার

পিরোজপুরের কাউখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে সুষ্ঠু পরিবেশ না থাকা ও দায়িত্ব অবহেলার কারণে দুই জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন- দারুচ্ছুন্নাত জামেয়া-এ-ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. আসাদুজ্জামান ও বিজয় নগর আলিম মাদ্রাসার শিক্ষক প্রসাদ কুমার মন্ডল।
জানা গেছে, সোমবার দাখিল পরীক্ষার (আকাইদ ও ফিকহ) পরীক্ষা চলাকালীন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা উপজেলার কেন্দ্রীয় আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় কেন্দ্রের একটি কক্ষে হট্টগোল ও উত্তরপত্র দেখাদেখিসহ নানা অনিয়ম দেখতে পান। তিনি পরীক্ষা কক্ষে অব্যবস্থাপনা ও সুষ্ঠু পরিবেশ না থাকার কারনে কর্তব্যরত দুইজন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেন। পরে নির্দেশনা অনুযায়ী কেন্দ্র সচিব নোটিশের মাধ্যমে দুই শিক্ষককে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত দায়িত্ব থেকে বহিষ্কার করেন।
কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা হোসাইন আহমেদ জানান, পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষার্থীরা দেখা দেখি করছিল। ইউএনও এসে বিষয়টি দেখে ফেলায় তিনি ডিউটিরত ওই কক্ষের কক্ষ পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ পেয়েই তাদের বহিষ্কার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial