Monday, May 8th, 2023
কাউখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষক বহিস্কার
পিরোজপুরের কাউখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে সুষ্ঠু পরিবেশ না থাকা ও দায়িত্ব অবহেলার কারণে দুই জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন- দারুচ্ছুন্নাত জামেয়া-এ-ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. আসাদুজ্জামান ও বিজয় নগর আলিম মাদ্রাসার শিক্ষক প্রসাদ কুমার মন্ডল। জানা গেছে, সোমবার দাখিল পরীক্ষার (আকাইদ ও ফিকহ) পরীক্ষা চলাকালীন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা উপজেলার কেন্দ্রীয় আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় কেন্দ্রের একটি কক্ষে হট্টগোল ও উত্তরপত্র দেখাদেখিসহ নানা অনিয়ম দেখতে পান। তিনি পরীক্ষা কক্ষে অব্যবস্থাপনা ও সুষ্ঠু পরিবেশ না থাকার কারনে কর্তব্যরত দুইজনবিস্তারিত পড়ুন
