Saturday, April 29th, 2023
আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ॥ ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধন
পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভান্ডারিয়া-চরখালী সড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন। এসময় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভান্ডারিয়া পৌর প্রশাসক ফায়জুর রশিদ খসরু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রবীন আওয়ামী লীগ নেতা খান এনায়েত করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, ধাওয়াবিস্তারিত পড়ুন
আগুনে পুড়লো পান চাষীর বসতবাড়ি
পিরোজপুরের কাউখালীর বাশুরী গ্রামের পান চাষী অমল মাঝীর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে আগুনে দোতালা কাঠের ঘরসহ মোটর সাইকেল, শুকনো সুপারি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ১৫ থেকে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকান্ডের সময় ওই বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরসহ ঘরের সব মালামালবিস্তারিত পড়ুন
