প্রধান সূচি

কাউখালীতে শীতার্তের মাঝে আওয়ামী লীগ নেতার শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল সহস্রাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শনিবার সকালে কাউখালী মহিলা কলেজ এলাকায় ব্যক্তিগত উদ্যোগে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, কাউখালী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. ইউনুস খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ পাল বলেন, শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছি। তারই ধারাবাহিকতায় এলাকার গরীব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে এ ধরণের সহায়তা আরো বাড়ানো হবে।
তিনি আরো বলেন, সমাজের যারা বিত্তবান মানুষ রয়েছেন তারা একটু এগিয়ে এলে লাঘব হবে শীতার্ত মানুষের কষ্ট।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial