প্রধান সূচি

Sunday, October 23rd, 2022

 

বিয়ের প্রলোভনে ধর্ষন : জেল হাজতে হোটেল ব্যবসায়ী মাহাবুব

শহরের নামীদামী দুইটি রেস্তোরা রোজগার্ডেন এবং হোটেল আব্বাসের মালিক কাজী মাহবুবুর রহমান ওরফে মাহাবুবের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে নারী ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় ব্যবসায়ী মাহাবুবকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। পিরোজপুর সদর থানায় দায়ের করা মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের আদর্শপাড়ায় বসবাসরত শাকিল আহম্মেদের মেয়ে মেহনাজ আহম্মেদকে বিভিন্ন সময়ে ফোনে ঢেকে ভালবাসা ও বিয়ের কথা বলতো মাহবুব। পারিবারিক সূত্রে মেহনাজের বাবার সাথে বন্ধুত্ব থাকায় মেহনাজের বাসায় যাতায়াত ছিল ব্যবসায়ী মাহাবুবের। এ সুযোগে বিভিন্ন সময়ে মেহনাজদের বাসায় এসে এবং তাকে রেস্তোরা রোজগার্ডেন এবং হোটেলবিস্তারিত পড়ুন


নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে গুড়ি গুড়ি বৃষ্টি॥ ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে রবিবার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। শহরের মানুষজনের চলাচলও কমে গেছে। এদিকে, তিন নম্বর সতর্ক সংকেত দেওয়ায় এবং ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার আশংকায় পিরোজপুরে রবিবার দুপুরে জরুরীভাবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. ইইসুফ হাসনাত জাকি, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, অতিরিক্ত জেরা প্রশাসক মাধবী রায়, জেলার ৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন


ভাগ্নের হাতে মামা খুন

পিরোজপুরের ইন্দুরকানীতে আ. খালেক হাওলাদার (৭৫) নামে এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নের বিরুদ্ধে। আজ রবিবার সকালে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আ. খালেক হাওলাদার একই গ্রামের মৃত. হাচেন আলী হাওলাদারের ছেলে ও সাবেক ভেটেনারি চিকিৎসক। স্থানীয়রা অভিযুক্ত ঘাতক ভাগ্নে মজিরুল আকনক (৪৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মজিবুল উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের মৃত আ. ছত্তার আকন ছেলে। জানা গেছে, মামা আ. খালেকের সাথে সৎ বোনের ছেলে ভাগ্নে মজিবুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে খালেক হাওলাদারকে এলজিইডি ব্রিজ সংলগ্ন রাস্তাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial