কাউখালীতে শিক্ষার্থীদের সাথে মহিলা পরিষদের আলোচনা সভা
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে কাউখালী মহিলা ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের সাথে তাদের স্বাস্থ্য অধিকার ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কাউখালী মহিলা কলেজ মিলনায়তনে কাউখালী মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদিকা শামীমা আক্তার শাম্মী।
সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অলোক কুমার কর্মকার। বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক সাহিদা হক, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক কুমকুম ভট্টাচার্য্য, প্রভাষক বদরুনাহার, শিক্ষার্থী অন্তরা সমদ্দার, অর্নি শেতাব সংশা, নওশীন আঞ্জুম এনি প্রমুখ।
Please follow and like us:
« প্রথম টোল দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু পার হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কঁচা নদীতে বঙ্গমাতা সেতু চালু : একদিকে আনন্দ উল্লাস, অন্যদিকে চোখে জল »
