প্রধান সূচি

Monday, September 5th, 2022

 

কাউখালীতে শিক্ষার্থীদের সাথে মহিলা পরিষদের আলোচনা সভা

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে কাউখালী মহিলা ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের সাথে তাদের স্বাস্থ্য অধিকার ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কাউখালী মহিলা কলেজ মিলনায়তনে কাউখালী মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদিকা শামীমা আক্তার শাম্মী। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অলোক কুমার কর্মকার। বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক সাহিদা হক, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক কুমকুম ভট্টাচার্য্য, প্রভাষক বদরুনাহার, শিক্ষার্থী অন্তরা সমদ্দার, অর্নি শেতাব সংশা, নওশীন আঞ্জুম এনি প্রমুখ।


প্রথম টোল দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু পার হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু প্রথম টোল দিয়ে গাড়িতে পার হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। রবিবার রাত ১২টা ০১ মিনিটে নিজ হাতে টোল দিয়ে প্রথম গাড়ি নিয়ে পার হন তিনি। এর আগে রবিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ঘোষণার পরপরই উৎসুক জনতা পায়ে হেটে, বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে উন্মুক্ত করে দেওয়া সেতুতে উঠে আনন্দ উল্লাস প্রকাশ করে। পিরোজপুর জেলার কঁচাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial