কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ির কমিটি গঠন
দীর্ঘ ১২ বছর পর পিরোজপুরের কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন শংকর বসু এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ অলোক কর্মকার।
৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন লিটন কৃষ্ণ কর, কোষাধ্যক্ষ প্রভাষক বিপ্লব কুন্ডু।
মন্দির প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পরিতোষ সমদ্দারের সভাপতিত্বে শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া পরিচালনা পরিষদের সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) এসএমসি’র সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অশ্লীল আচরণের অভিযোগ »
