Saturday, August 27th, 2022
বঙ্গবন্ধু হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেটা কমিশন আকারেই হোক অথবা ফৌজদারী কার্যবিধি অনুযায়ী হোক। বঙ্গবন্ধু হত্যায় জড়িত সবার স্বরূপ উন্মোচন করা না হলে নতুন প্রজন্মের কাছে ইতিহাসের কাঠগড়ায় অপরাধী হয়ে থাকতে হবে। ইতিহাসের এ অধ্যায় বিস্মৃত হয়ে জোড়াতালি দিয়ে চললে রাজনীতি অসম্পূর্ণ থেকে যাবে। আজ শনিবার শনিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদ স্মরণে পিরোজপুর জেলা সমিতি, ঢাকা আয়োজিত আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন
এসএমসি’র সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অশ্লীল আচরণের অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে ১১২নং পশ্চিম শংঙ্করপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি এডভোকেট সাইদুর রহমান টিটো’র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, শিক্ষকদের সাথে অশ্লিল ও অশোভনীয় আচারণের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক সীমা বসু এসব অভিযোগ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট সাইদুর রহমান টিটো বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে জড়িত ও পিরোজপুর জজকোর্টের আইনজীবী। তিনি প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের একটি রুমে নিজের অফিস বানিয়ে সেখানে লোকজন নিয়ে বসেন এবং নিয়মিত আড্ডা দেন। বিদ্যালয়ের যে কোন কাজের টাকা আত্মসাৎ করার চেষ্টাবিস্তারিত পড়ুন
কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ির কমিটি গঠন
দীর্ঘ ১২ বছর পর পিরোজপুরের কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন শংকর বসু এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ অলোক কর্মকার। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন লিটন কৃষ্ণ কর, কোষাধ্যক্ষ প্রভাষক বিপ্লব কুন্ডু। মন্দির প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পরিতোষ সমদ্দারের সভাপতিত্বে শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া পরিচালনা পরিষদের সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
