প্রধান সূচি

নাজিরপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যরা শপথ গ্রহন করেছেন। সোমবার উপজেলার কৃষি প্রশিক্ষন হল রুমে সকাল ১১টায় এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মোহম্মদ জাহেদুর রহমান চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। শপথ নেন ৯নং কলারদোয়ানীয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মো. হাসানাত ডালিম, ৩নং দেউলবাড়ি ইউনিয়নের নির্বাচত চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল, দুটি ইউনিয়নের ৬ জন নারী সংরক্ষিত সদস্য ও ১৮ জন সাধারণ ওয়ার্ডের সদস্য।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার মোহম্মদ সাইদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর সহকারি কমিশনার (ভূমি) শেখ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যন শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যন, শাহরিয়ার ফেরদৌস, ৭নং সেখমাটিয়া ইউপি চেয়ারম্যন আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা কৃষক লীগের আহবায়ক নজরুল ইসলাম বাবুল, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সাবেক জেলা পরিষদ সদস্য তিমির হালদার তুহিনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial