শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন
সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুরের কাউখালী শাখা। শনিবার দুপুর ১২টায় উপজেলার মুজিব চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল চন্দ্র কুন্ডু, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, বাংলাদেশের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আমরাজুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস, সহ-সভাপতি ও নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার, আইরন জয়কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, শিক্ষক বাবুল ঘোষ, আমিন খান রাসেল প্রমুখ।
সভায় বক্তরা সারাদেশে শিক্ষকদের ওপর হামলা, নির্যাতন এবং হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে, এদিন কাউখালী উপজেলা সড়কে দেশব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কাউখালী উপজেলা সর্বস্তরের শিক্ষক সমাজের পক্ষ থেকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
