Saturday, July 2nd, 2022
বাসের ধাক্কায় খাদে ট্রলি : নিহত ২
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আ. আজিজ সিকদারের ছেলে হিরু সিকদার (৫০) এবং একই গ্রামের নয়া মিয়া ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৫৩)। আহতরা হলেন- ওই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩৫), আ. রশিদ মাতুব্বরের ছেলে ইউনুচ মাতুব্বর (৫৮) ও গরু বহনকারী ট্রলি গাড়ির চালক হিরু মীর (৩০)। আহতরা জানায়, পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে গরুর মালিক শাহিন ও ইউনুচ শনিবার ভোর রাতে দুই জনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের শপথ গ্রহন
পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০ গ্রেড) কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভিন। এসময় পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০ গ্রেড) কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. শামসুদ্দোহা ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন
সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুরের কাউখালী শাখা। শনিবার দুপুর ১২টায় উপজেলার মুজিব চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল চন্দ্র কুন্ডু, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, বাংলাদেশের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আমরাজুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস, সহ-সভাপতি ও নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার, আইরন জয়কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্নাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় থানাহাজত থেকে আসামী ছেড়ে দেওয়া ॥ বিয়ের আসর থেকে ফের গ্রেফতার !
পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফারের পর থানার হাজতখানা থেকে ছেড়ে দেওয়ায় ঘটনা ঘটেছে। এ নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় তাকে একটি বিয়ের আসর থেকে ফের তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাবু তালুকদার রাসেল উপজেলার আমরবুনিয়া গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০১২ সালে সিলেটের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয় মো. বাবু তালুকদার ওরফে রাসেল (৩৫) এর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এস আই কামরুল ইসলাম বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মঠাবড়িয়া পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানাবিস্তারিত পড়ুন
