প্রধান সূচি

ইন্দুরকানীতে যুবতির বস্তাবন্দি লাশ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবতির বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন কচাঁ নদীর পূর্ব চর বলেশ^র এলাকা থেকে ভাসমান অজ্ঞাত পরিচয় ঐ যুবতির বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, স্থানীয়রা পূর্ব চর বলেশ^র এলাকার কচা নদীতে বস্তাবন্দি ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যুবতিকে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করা হয়েছে। যুবতির হাত পা বেধে বস্তাবন্দি করে ১০ থেকে ১২ পিস ইট সুতলি দিয়ে বেধে নদীতে ডুবিয়ে দেয়া অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে পোশাক থাকলেও চেহারা বিকৃত হয়ে গেছে। এ বিষয় অজ্ঞাত আসামী করে হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial