ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতের মুত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনার আহত সাহেব আলী (৬০) আজ শুক্রবার বিকেলে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাহেব আলী পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত মুনসুর আলী ফকিরের ছেলে। তিনি ভান্ডারিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া এলাকায় বসবাস করতেন। গত দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যায়।
মৃতের ছেলে আলমগীর ফকির জানান, গত ২৭ এপ্রিল রাত ৯টার দিকে তার বাবা ভান্ডারিয়া বাজার থেকে বাসায় ফেরার পথে স্থানীয় শ্রীগুরু সংঘ মন্দির সংলগ্ন সড়কে পিছন থেকে মোটর সাইকেলে ধাক্কা দিলে আহত হন। এসময় ছিটকে পরলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
