প্রধান সূচি

পিরোজপুর শহরে ভয়াবহ অগ্নিকান্ড ॥ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পিরোজপুর শহরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ডায়মন্ড সুইটস নামে একটি মিষ্টির দোকান সম্পূর্ন পুড়ে গেছে। মাসুম বেকারী, গাজী সু স্টোর, রুমী ফটোষ্ট্যাট, প্রিয়াঙ্কা ফটোষ্ট্যাট আংশিক পুড়ে গেছে। এছাড়া স্নেহা মেডিকেল হলসহ আশেপাশের বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
রবিবার রাত ৮ টার দিকে পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে ডায়মন্ড সুইটস থেকে দোকান থেকে এ অগ্নিপাতের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা জানান, আগুনের খবর পেয়েই শহরে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকান্ড নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী ৫টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ডায়মন্ড সুইটস নামের মিষ্টির দোকান থেকে। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত তা তদন্ত করে বলা যাবে।


পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আলী রেজা জানান, পিরোজপুর থানার পুলিশ অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে। পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে গেছে।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। তিনি তৎক্ষনিকভাবে আগুনে ক্ষতিগ্রস্থদের নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial