Friday, February 11th, 2022
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনের এমপি শ ম রেজাউল করিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে পিরোজপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে নিন্দা জানানো হয়। শুক্রবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের ক্লাব রোডের বিলাশ চত্বরে গিয়ে শেষ হয়। এখানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক এডভোকেট চন্ডি চরণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বিবাহিতরা ছাত্রদলের কমিটিতে
পিরোজপুরের ভান্ডারিয়ায় তথ্য গোপন রেখে আহবায়কসহ কয়েকটি পদে বিবাহিতদের দিয়ে গঠন করা হয়েছে ছাত্রদলের উপজেলা আহবায়ক কমিটি। নবগঠিত উপজেলা ছাত্রদলে এ কমিটিতে পদপদবী দখল করেছে কিছু নেতারা। নবগঠিত ছাত্রদলের সদস্য সচিব অর্থ লেনদেনের দায়ে সদ্য অব্যহতি হওয়ার পর উক্ত সদস্য সচিব পদে পুনরায় বহাল তবিয়তে থাকার প্রতিবাদে ও তাদের অব্যাহতির দাবিতে উপজেলা ছাত্রদলের একাংশ সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার বিকেলে ভান্ডারিয়া সাংবাদিক কল্যাণ ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম মৃধা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিরাজ শিকদার, রিয়াজ হোসেন, গাজীবিস্তারিত পড়ুন
