প্রধান সূচি

বাগেরহাটে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

বাগেরহাটে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মোল্লাহাট উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে বাগেরহাট সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ একলক্ষ টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
এছাড়া ফাইনাল খেলায় সেরা খেলোয়ার সদর উপজেলা দলের আরিফকে ৫ হাজার টাকা, টুর্নামেন্টের সেরা খেলোয়ার সদর উপজেলা দলের সোলেমানকে ৫ হাজার এবং টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা শরণখোলা উপজেলা দলের আম্মারকে ৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল খেলোয়ার ও দলকে শুভেচ্ছা উপহার দেওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির চৌধুরী জাকির হোসেন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলামসহ খেলোয়ার ও আয়োজকরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাগেরহাট জেলার ৯টি উপজেলা দলের অংশগ্রহণে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ২৫ ডিসেম্বর শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুরু হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial