প্রধান সূচি

Thursday, December 30th, 2021

 

মুক্তিযুদ্ধের বই নতুন প্রজন্মকে পড়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি মুক্তিযুদ্ধের বই নতুন প্রজন্মকে পড়ার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আবার ফিরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে আজ হয়তো দেখা যেত দেশের শাসন ক্ষমতায় জগদ্দল পাথরের মত বসে আছে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী, এটিএম আজহারুল হক, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদীর মত পাকিস্তানী প্রেমিকরা। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বই মেলার শুভ উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা ॥ মাইক ভাংচুর ও ছিনিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাংচুর করে নিয়ে গেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা। এমনকি পেশী শক্তি দেখিয়ে তার কর্মীদের প্রচারের জন্য ঘর থেকে বের হতে দিচ্ছেন না। উপজেলার ৪নং দাউদখালী ইউপি’র লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ¦ মো. সেকান্দার আলী খান বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া ডাকবাংলোয় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী মো. ফজলুল হক রাহাত খানের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এসকল ঘটনায় তিনি থানায় মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা মামলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial