কাউখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
‘পথ চলা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে হয় যেন শান্তির’ এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়কের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কাউখালীতে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় এবং দেশে সড়ক দূর্ঘটনার ব্যাপকতাকে কমিয়ে আনতে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ও সড়ক পরিবহন এবং সড়কপথে চলাচলের ক্ষেত্রে করণীয় সম্পর্কে সকলকে সচেতন করতে সোমবার উপজেলা পরিষদ সড়কে সামনে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
