প্রধান সূচি

Monday, December 20th, 2021

 

বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নয় তিনি ছিলেন বিশ্বের নেতা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, বাংলার মাটিতে বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযোদ্ধারা ৭১ সালে অস্ত্র হাতে তুলে নিয়ে জীবন বাজী রেখে পাকিস্তানীদের বিরুদ্ধে অসম সাহসিকতার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের নেতা। সোমবার তিনি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন ঘটে চলছে। যে উন্নয়ন বিশ্ববাসীর কাছে একটিবিস্তারিত পড়ুন


কাউখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

‘পথ চলা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে হয় যেন শান্তির’ এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়কের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কাউখালীতে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় এবং দেশে সড়ক দূর্ঘটনার ব্যাপকতাকে কমিয়ে আনতে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ও সড়ক পরিবহন এবং সড়কপথে চলাচলের ক্ষেত্রে করণীয় সম্পর্কে সকলকে সচেতন করতে সোমবার উপজেলা পরিষদ সড়কে সামনে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটনবিস্তারিত পড়ুন


শরণখোলায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটের শরণখোলায় দলিল লেখক সমিতির সভাপতি আ. হাকিম হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তারই চাচাতো ভাই দলিল লেখক মো. আ. রাজ্জাক হাওলাদার। সোমবার সকালে উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শরণখোলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি আ. হাকিম হাওলাদার (সনদ নং-০৬/০৮) আমার আপন চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে আমি তার সেরেস্তায় সহকারী হিসাবে কাজ করে আসছিলাম। গত ২০১১ সালে আমি নিজ নামে সনদ প্রাপ্তির পর আলাদা সেরেস্তা নিয়ে দলিল লেখা আরম্ভ করি। এ ঘটনায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও অপচেষ্টায় লিপ্ত হন।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial