প্রধান সূচি

Friday, November 12th, 2021

 

কাউখালীতে তাবলীগ জামাতের ১৫ সদস্য হাসপাতালে

পিরোজপুরের কাউখালীতে একটি মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাউখালীর গারতা এলাকার আল-সেতারা জামে মসজিদে শুক্রবার সকালে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। এরা হলেন- নওগাঁ জেলার ইয়াসিন আলী (৫২), ইদিকুল ইসলাম (৬২), আব্দুস সাত্তার (৪০), মোস্তাকিন (৫৯), আবদুস সামাদ (৭১), সুনামগঞ্জের শফিউল্লাহ (৬২), জাফর আলী (৬০), আব্দুল হান্নান (৬০), নিলফামারীর মুস্তাকিম (১৮), নেত্রকনার মিজানুর রহমান (৫০), হামিদ উদ্দিন (৫৫), কক্সবাজারের সফিউল্লাহ (৭০), আলী আকবর (৭০), হারুন আরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট ॥ আহত ৪

পিরোজপুরের নাজিরপুরে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় দুই বছরের শিশু ও নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধুরাবাদ গ্রামে। একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিকাশ হালদার ও তার লোকজন ওই ওয়ার্ডের মেম্বার প্রবীর বিশ্বাসের বাড়িতে এ হামলা করে। হামলায় আহত প্রবীর বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস (২৮) জানান, ওই দিন আমার স্বামী নির্বাচনে ভোটে হেরে রাত সাড়ে ৮টার দিকে পাশের ঘরে বসে তারা কথা বলছিলেন। এ সময় আমি বড়ির উঠানে থাকাকালে একই ওয়ার্ডের মেম্বারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial