প্রধান সূচি

ভান্ডারিয়ায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীণি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম প্রমুখ।

পরে মিনারা বেগম, রাবিয়া আক্তার, মাজেদা বেগম, শাহিনুর আক্তার, মাকসুধা বেগম, নাছিমা বেগম ও পিয়ারা বেগমসহ ৭ জন দরিদ্র, অসহায় ও দু:স্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial