Sunday, August 8th, 2021
পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইদুর রহমান। সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম রায়বিস্তারিত পড়ুন
নাজিরপুরে বঙ্গমাতার জন্মদিন পালিত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে নাজিরপুরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত জামিল সৈকত, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান প্রমুখ। এদিন দুপুরে উপজেলার তারাবুনিয়া মাদ্রাসা ও এতিম খানায় পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীণি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম প্রমুখ। পরে মিনারা বেগম, রাবিয়া আক্তার, মাজেদা বেগম, শাহিনুর আক্তার, মাকসুধা বেগম, নাছিমা বেগম ও পিয়ারা বেগমসহ ৭ জন দরিদ্র, অসহায় ও দু:স্থ মহিলাকেবিস্তারিত পড়ুন
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ, সমান্তরালে বাংলাদেশ পুলিশ
মুক্তিকামী বাঙালির দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা-ধ্যান-জ্ঞান এবং একনিষ্ঠ দৃঢ়তার ফসল আমাদের স্বাধীনতা। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে একটি মাত্র তর্জনীর ইশারায় পাকিস্তান হয় দ্বিখণ্ডিত, আমরা পাই লাল-সবুজের প্রিয় পতাকা। অবশেষে ৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, সমস্ত বাধা বিপত্তি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে আবার নতুন করে গঠনে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। বাংলাদেশের খাদ্য সংকট, অর্থনৈতিক সমস্যা, অবকাঠামোগত ভঙ্গুরতা ইত্যাদি নানা পরিস্থিতিবিস্তারিত পড়ুন
কাউখালীতে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত
পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে আলাচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন প্রমূখ।
