প্রধান সূচি

ভান্ডারিয়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় পোনা নদী থেকে পুলিশ শনিবার বিকেলে নজরুল ইসলাম (২৬) নামের এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে। সে উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মোশাররফ সরদারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন নজরুল ইসলাম গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হন। তাকে ওই দিন দুপুরে স্থানীয়রা তাদের বাড়ির সামনের পোদ্দার খালে গোসল করতে নামতে দেখে। তারা আরো জানান, ওই যুবক প্রায়ই ভান্ডারিয়া থেকে নদীতে সাঁতরিয়ে বাড়ি ফিরতেন আবার বাড়ি থেকে সাঁতরিয়ে ভান্ডারিয়া যেতেন।
ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার দুপুর ৩ টার দিকে মল্লিক বাড়ি সংলগ্ন পোনা নদীতে ওই যুবকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial