Saturday, July 31st, 2021
আন্ত:জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার
বাগেরহাটে আন্ত:জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য ইউসুফ মুন্সি (৬৫) ও মো. রাজু হাওলাদার নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তিনটি চোরাই মোটর সাইকেলসহ তাদের আটক করে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। আটক রাজু হাওলাদারের নামে ৮টি মোটর সাইকেল চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানান। গ্রেফতার রাজু হাওলাদার বাগেরহাট জেলার চাল রায়েন্দা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে। সে শরণখোলা উপজেলা সদরের পাঁচরাস্তার মোড়ে অবস্থিত একটি মোটর সাইকেলবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় পোনা নদী থেকে পুলিশ শনিবার বিকেলে নজরুল ইসলাম (২৬) নামের এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে। সে উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মোশাররফ সরদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন নজরুল ইসলাম গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হন। তাকে ওই দিন দুপুরে স্থানীয়রা তাদের বাড়ির সামনের পোদ্দার খালে গোসল করতে নামতে দেখে। তারা আরো জানান, ওই যুবক প্রায়ই ভান্ডারিয়া থেকে নদীতে সাঁতরিয়ে বাড়ি ফিরতেন আবার বাড়ি থেকে সাঁতরিয়ে ভান্ডারিয়া যেতেন। ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার দুপুর ৩ টার দিকে মল্লিক বাড়ি সংলগ্নবিস্তারিত পড়ুন
রাসেল সভাপতি : সুমন সাধারণ সম্পাদক
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা
১৭ বছর পরে অবশেষে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা দেয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজাকে সভাপতি এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদারকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন বছরের জন্য পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দানের নির্দেশ দেয়াবিস্তারিত পড়ুন
বাগেরহাটে যুব রেডক্রিসেন্ট সদস্যকে মারধর ॥ দুই যুবকের কারাদন্ড
বাগেরহাট সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী যুব রেড ক্রিসেন্টের দুই সদস্যকে মারধরের অপরাধে দুই যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। এর আগে বেলা ১১টার সময় সিরিয়াল ভঙ্গ করে টিকাদান কেন্দ্রে প্রবেশের চেষ্টায় বাঁধা দেওয়ায় রেড ক্রিসেন্টের ওই দুই সদস্যকে মারধর করেন দন্ডাদেশপ্রাপ্ত যুবকরা। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের মালেক হাওলাদের ছেলে আলী হোসেন এবং একই গ্রামের মো. আশরাফ ফরাজির ছেলে মোঃ.একরাম ফরাজি। মারধরে আহত রেডবিস্তারিত পড়ুন
সাত ব্যবসায়ীকে কারাদন্ড
লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় বাগেরহাটের মোড়েলগঞ্জের ৭ ব্যবসায়ীকে ৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার মোড়েলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মোড়েলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন। কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, মো. শাহিন শেখ (২২), শহিদুল ইসলাম (৪০), ইব্রাহিম শেখ (৩৫), মো. মিজানুর রহমান (৩৮), মামুন শেখ (৩০), রফিকুল ইসলাম (৪০) ও আব্দুল খালেক শেখকে (৬০)। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান বলেন, প্রশাসনের শত চেষ্টার পরে কিছু মানুষ ইচ্ছে করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করছে। লকডাউনের শর্ত অমান্য করছে। লকডাউনেবিস্তারিত পড়ুন
