কাউখালীতে ট্রলার চালক ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞার ব্যক্তিগত তহবিল থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া কাউখালীর সন্ধ্যা নদীর সোনাকুর খেয়াঘাটের ইঞ্জিন চালিত ট্রলার চালক, উপজেলার নরসুন্দর (নাপিত) এবং নিম্নআয়ের মানুষের মাঝে চাল, আলু, ডাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে কাউখালী ফেরিঘাটে দুই শতাধিক অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য ইন্দ্রজিৎ কুন্ডু প্রমূখ।
Please follow and like us:
« পিরোজপুরের জেলা প্রশাসক করোনা আক্রান্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাত ব্যবসায়ীকে কারাদন্ড »
