Friday, July 30th, 2021
কাউখালীতে ট্রলার চালক ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞার ব্যক্তিগত তহবিল থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া কাউখালীর সন্ধ্যা নদীর সোনাকুর খেয়াঘাটের ইঞ্জিন চালিত ট্রলার চালক, উপজেলার নরসুন্দর (নাপিত) এবং নিম্নআয়ের মানুষের মাঝে চাল, আলু, ডাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কাউখালী ফেরিঘাটে দুই শতাধিক অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য ইন্দ্রজিৎ কুন্ডু প্রমূখ।
পিরোজপুরের জেলা প্রশাসক করোনা আক্রান্ত
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, আজ শুক্রবার করোনার র্যাপিড এন্টিজেন্ট পরীক্ষায় জেলা প্রশাসকের করোনা পজেটিভ আসে। তিনি পিরোজপুরে নিজের বাসভবনে আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন। এদিকে, জেলা প্রশাসক তার নিজস্ব ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেছেন, “অবশেষে! শতাব্দীর মহামারী করোনায় আক্রান্ত হলাম। হোম আইসোলেশনে আছি, তবে ডিজিটাল মাধ্যমে পিরোজপুরবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকব। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ আছি। সবাই দোয়া করবেন।” উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকেই জেলা প্রশাসক আবুবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পথশিশুদের মাঝে যুবলীগের খাবার বিতরণ
পিরোজপুরে করোনা মহামারীতে পথশিশু ও প্রতিবন্ধিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদারের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক পথশিশু ও প্রতিবন্ধিদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এসময় জেলা ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক সামসুল আলম লিটন, সাবেক ছাত্রলীগ নেতা সাবান আলী, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ সুপন, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাফি আল মুনান। যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিল্পী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক ব্যবসায়ী শিল্পী (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশ স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় পুলিশ তার দেহ তল্লাশী করে সাথে থাকা ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ব্যাপারে থানায় আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার আসামিকে পিরোজপুর কোর্টে পাঠানো হবে। আটিক শিল্পী স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেনের স্ত্রী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
মাদ্রাসায় ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবী
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একটি মাদ্রাসায় ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবীতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আবেদন দিয়েছে স্থানীয়ভাবে চাকরী প্রার্থী কয়েক যুবক। উপজেলার পশ্চিম চরনী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার তিনটি পদের নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবী জানানো হয় ওই আবেদনে। আবেদনে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী নবসৃষ্ট পদে একজন সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, একজন নিরাপত্তাকর্মী এবং একজন আয়া পদে নিয়োগ দেওয়ার লক্ষে চলতি বছরের ৪ মার্চ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ সময় এবং পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের সমাজ পত্রিকায় ওই মাদ্রাসার সভাপতিবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পাঁকা আউশ ক্ষেত ও আমন বীজতলা পানির নিচে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং অব্যাহত ৩ দিনের ভারি বর্ষণের পানিতে ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার কৃষকরা। ৫/৭ ফুট পানির নিচে ফসলের ক্ষেত যেন বিশাল নদী। ক্ষেতে পানিবদ্ধতার সৃষ্টি হলে ফসলের বড় ধরণের ক্ষতির আশংকা করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ৩ দিনের ভারি বর্ষণ এবং লঘুচাপের প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার ১২শ’ হেক্টর পাঁকা আউশ ক্ষেত, ৪২০ হেক্টর আমন বীজ তলা এবং ৩শ’ হেক্টর সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, আগামী ৩/৪ দিনের মধ্যে পানি নেমে গেলে আমনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বন্যার পানিতে ও বিদ্যুতের ছেড়া তারে ২ জনের মৃত্যু
মঠবাড়িয়ায় শুক্রবার সকালে বন্যার পানিতে ডুবে মনিরা (৪) নামে এক শিশুর এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে মাহবুব হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মনিরা উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের জসীম আকনের মেয়ে এবং মাহাবুর পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে ফারুক হোসেনের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, গত তিনদিনের ভারি বৃষ্টি এবং লঘুচাপের প্রভাবে মাঠ-ঘাট ও বাড়ির আঙ্গিনা পানিতে তলিয়ে যায়। শুক্রবার সকালে শিশু মনিরা সকলের অগচরে বাড়ির আঙ্গিনার পানিতে ডুবে মারা যায়। অপরদিকে বৃহষ্পতিবার সন্ধায় বাড়ির পেছনে মাঠে মাহবুব মাছ ধরতে যায়। এসময়বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বড় কানুয়া গ্রামে অগ্নিকান্ডে সোভা রানী মন্ডলের কাঠের ঘড় পুরে গেছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থানে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোভা রানী উপজেলার বড় কানুয়া গ্রামের মৃত দুলাল কুমার মন্ডলের স্ত্রী। সোভা রানী জানান, তিনি বিকেলে বাড়িতে ছিলেন না। বিদ্যুতের মাধ্যমে এ আগুন লাগতে পারে। আমার ঘরে কিছু জমানো টাকা ছিল। সব মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হযেছে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফারুক হোসেন বলেন, আমরাবিস্তারিত পড়ুন
