কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো .মোজাম্মেল (৬৪) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গান্ডতা গ্রামে নিজ বাড়ির গাছের ডাল কাটার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল গান্ডতা গ্রামের আব্দুল আলী হাওলাদারের ছেলে।
প্রত্যদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোজাম্মেল বাড়ির পাশের গাছের ডাল কাটতে যান। এসময় পার্শ্ববর্তী বিদ্যুৎ লাইন থেকে গাছের ডালে বিদ্যুৎ প্রবাহিত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Please follow and like us:
« কাউখালীতে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন ॥ জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে বিশেষ প্রণোদনা প্যাকেজে চেক বিতরণ »
