Thursday, July 29th, 2021
প্রবল বর্ষন ও জোয়ারের পানিতে নাজিরপুরের আশ্রয়ন প্রকল্পসহ নিম্নাঞ্চল প্লাবিত
পিরোজপুরের নাজিরপুরে গত ৩ দিনের প্রবল বর্ষনে ও জোয়ারে পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্প এলাকাগুলো প্লাবিত হয়েছে। নিঁচু এলাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। জোয়ারের সময় পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। গ্রামীন জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে উপজেলার সাচিয়া, পুর্ব কাঠালিয়া, খেজুরতলা, সাতকাছিমা, নতুনরাস্তাসহ বিভিন্ন স্থানে বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্পগুলো প্লাবিত হয়েছে। পুর্ব কাঠালিয়া আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মাকছুদা বেগম জানান, সামান্য জোয়ারের পানিতে এখানে প্লাবিত হয়ে যায়। এছাড়া ঘরগুলো নিম্নমানের এবং পরিবেশ খারাপ হওয়ায় এখানে ১৮টিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীর কুড়িয়ানার পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা
বাংলার আপেলখ্যাত পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা পেয়ারা চাষিদের মুখে হাসি নেই। গেল বছরের তুলনায় এবছর কুড়িয়ানা পেয়ারার বাম্পার ফলন হলেও লকডাউনের কারণে কাঙ্খিত দাম পাচ্ছেন না চাষীরা। গত দু’দিনে মন প্রতি পেয়ারা ৩৫০ ঠাকা থেকে ৪৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। বর্তমানে চাষিরা লাভ বাদ দিয়ে পেয়ারা চাষের খরচ পুষিয়ে উঠতে চান। চাষিদের অনেকেই পেয়ারা চাষ বাদ দিয়ে সেই জমিতে অন্য ফসলাদি বুনন করছে। আটঘর কুড়িয়ানা গ্রামের পেয়ারা চাষি মিলন বেপারী (৫০) বলেন, পেয়ারায় এখন আর লাভের মুখ দেখিনা। নতুন করে পেয়ারা চারা কেউ রোপনও করে না। মিলন বেপারিবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বিশেষ প্রণোদনা প্যাকেজে চেক বিতরণ
করোনাকালে দেশের অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ কার্যক্রম শুর করেছে এসএমই ফাউন্ডেশন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এসএমই নাজিরপুর উপজেলা বিআরডিবির কর্মকর্তা মো. মাসুম মিয়ার সভাপতিত্বে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান, ঋণ গ্রহীতা প্রভাষ ঘরামী প্রমূখ। অনুষ্ঠানে মো. হাসিব মল্লিক, মো. দোলোয়ার হোসেন, মারফুদ আলম (সবুজ), মো. মাইনুল শেখ, প্রভাষ ঘরামী এবং রিপন রায়সহ ঋণ গহীতা প্রত্যেকের হাতেবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো .মোজাম্মেল (৬৪) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গান্ডতা গ্রামে নিজ বাড়ির গাছের ডাল কাটার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল গান্ডতা গ্রামের আব্দুল আলী হাওলাদারের ছেলে। প্রত্যদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোজাম্মেল বাড়ির পাশের গাছের ডাল কাটতে যান। এসময় পার্শ্ববর্তী বিদ্যুৎ লাইন থেকে গাছের ডালে বিদ্যুৎ প্রবাহিত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। কাউখালী থানারবিস্তারিত পড়ুন
