প্রধান সূচি

Sunday, July 4th, 2021

 

মহামারি প্রতিরোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমানভাবে সক্রিয় থাকতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, করোনা মহামারিসহ কোন ধরণের সংকটের কথা গোপন করা বা চেপে যাওয়া ঠিক নয়। যথা সময় সমস্যা-সংকট সম্পর্কে অবহিত হওয়া গেলে তা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা গ্রহণ করা যায়। আমরা যে বর্তমানে বৈশ্বিক মহামারির কবলে রয়েছি তা প্রতিরোধ করতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমানভাবে সক্রিয় ও প্রস্তুত থাকতে হবে। স্থানীয় সরকারের জনগণের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান ও সদস্যদের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ব্যাপকভাবে দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। তিনি রবিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া এবং কাউখালী ও ইন্দুরকানী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগেবিস্তারিত পড়ুন


নারিকেল গাছের পাতার ছাউনিতে মুক্তিযোদ্ধার ঘর

‘নারিকেল গাছের পাতার ছাউনি, বাঁশ খুঁটির ঘর’। এটি মরহুম এক বীর মুক্তিযোদ্ধার বসতঘর। বলছি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা পূর্ববানিয়ারী গ্রামের এক অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানে কথা। ১৯৭১ সালে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙ্গালী দামাল ছেলেরা স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন উৎর্সগ করেছিল, সেদিনের মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য ছিল শোষণ, বঞ্চনা, ন্যায় বিচার, মানবিক অধিকার প্রতিষ্ঠা করা। আর লক্ষে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরা এক অকুতোভয় সৈনিক ফজলুর রহমান। যুদ্ধ জয় হয়েছে, এসেছে স্বাধীনতা। বাংলাদেশ পেয়েছে এক সার্বভৌম রাষ্ট্র। কিন্তু জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরা ফজলুর রহমানের জীবদ্দশা কেটেছে অসচ্ছলভাবে। মৃত্যুর আগবিস্তারিত পড়ুন


পিরোজপুরে লকডাউন

শহরে কড়াকড়ি ॥ অন্যত্র ঢিলেঢালা

লকডাউনে পিরোজপুর জেলা শহরসহ উপজেলা শহরগুলোতে কঠোরতা দেখা গেলেও শহরতলী ও ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে চলছে ঢিলেঢালাভাবে। গ্রামীন হাটবাজারগুলোতে লোকসমাগম হলেও সেখানে মানা হচ্ছে না কোন বিধিনিষেধ। পিরোজপুরে কঠোর লকডাউনের ৪র্থ দিনে রবিবার সকালে বাজারগুলোতে লোকজনের ভীড় দেখা গেছে। তবে অন্যান্য স্থানে রাস্তাঘাট ছিল বেশ ফাঁকা। অন্যদিকে আগের দিনগুলোর চেয়ে শহরে রিক্সা চলাচল ছিল বেশী। সেই সাথে চলাচল করেছে কিছু ইজিবাইকও। তবে আইন-শৃংখলা বাহিনীর লকডাইন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে। শহর এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বের হলে, মাস্কবিহীন চলাফেরা করলে গুনতে হচ্ছে জরিমানা। বরিবার জেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আরও ৮২ জন করোনা পজেটিভ

পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪১৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭৩০ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।


দেশের বাইরে থেকে কোরবানীর পশু আসতে দেওয়া হবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কোরবানীকে সামনে রেখে দেশের বাইরে থেকে গবাদিপশু আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। রবিবার ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। মন্ত্রী বলেন, আসন্ন কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত আছে। গত দুটি কোরবানির ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দেইনি। তাতে পশুর সংকট হয়নি। এবছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। সীমান্তেও আমরা যোগাযোগ করছি যাতে চোরাইপথে বা অন্য কোন পথে একটা পশুও দেশেরবিস্তারিত পড়ুন


আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে খুশি স্বরূপকাঠীর গৃহহীনরা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ১০টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহহীনদের জন্য ২০৪টি টিনশেড দালান ঘর করে দেওয়া হয়েছে। যাদের ‘জমি নেই, ঘর নেই’ এমন ২০৪ জন অসহায় দু:স্থ পরিবারের মধ্যে ঘরগুলো প্রদান করা হয়েছে। উপজেলার ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর, ইউপি সচিব এবং ইউনিয়ন তহসিলদার মোট চারজনের করা তালিকা উপজেলা কমিটি যাচাই বাছাই করে প্রকৃত লোকদের হাতে এসব ঘর তুলে দেয়া হয়েছে। ঘর পেয়ে খুশিতে এখন আত্মহারা ওইসব অভাবী পরিবারগুলো। এখন তারা উপরওলার কাছে দু’হাত তুলে দোয়া করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। রফিক হাওলাদার (৪২) ভিক্ষা করেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বেড়েই চলছে সংক্রমণ ॥ ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৫৬

বাগেরহাটে প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা সংক্রমিত রোগী। প্রতিদিন শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গেল কয়েকদিন ধরে শনাক্তের হার গড়ে একশোর উপরে রয়েছে। রবিবার দুপুর পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতাল সংলগ্ন ৫০ শয্যার ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৫৬ জন। সংকট পূরণে খুলনা ও বিভিন্ন উপজেলা থেকে আনা হয়েছে চিকিৎসক ও নার্স। এরপরেও থামছেনা রোগী ও স্বজনদের আহাকার। সংকটের মধ্যে রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এমন দাবি করেছেন সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির। করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা প্রদানের জন্য ২০২০ সালের দিকে বাগেরহাট সদর হাসপাতাল সংলগ্ন ৫০ শয্যার ডেডিকেটেড হাসপাতালবিস্তারিত পড়ুন


নাজিরপুরে খাস জমি দখলকারীকে ৪৫ দিনের জেল

করোনা মহামারীকালে সারাদেশের মতো নাজিরপুরে চলছে কঠোর লকডাউন। বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি অফিস। তবে এতোকিছুর মধ্যেও আশ্রয়ণ প্রকল্পে জমি বরাদ্দ, সরকারি স্বার্থ রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ উপজেলা প্রশাসনের অংশ হিসেবে করোনাকালেও নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে পিরোজপুর জেলার  নাজিরপুর উপজেলা ভূমি অফিস ও এর আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসসমূহ। রবিবার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের খাস জমিতে অবৈধভাবে বালু ভরাট করে গৃহ নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। এ সময় অবৈধ দখলকারী অতুলনগর গ্রামের আবুল কালাম হাওলাদার তাকে সরকারি কাজে বাধা প্রদান ও ক্ষতিসাধনের হুমকি দেয় প্রকাশ্যে। এবিস্তারিত পড়ুন


মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাত, স্বেচ্ছাচারিতা, রোগীদের সাথে খারাপ ব্যবহারসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার ও তার বদলীর দাবিতে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ থেকে জানা যায়, ডা. কামাল হোসেন মুফতি দীর্ঘদিন ধরে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।  স্থানীয় কিছু অসৎ মানুষদের সাথে নিয়ে তিনি দুর্নীতি-অনিয়মের স্বর্গরাজ্য তৈরি করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে। অফিস চলাকালিন সময়ে সরকারি কোয়ার্টারে বসে তিনশ টাকা ফি নিয়ে রোগী দেখেন ডা. কামাল হোসেন মুফতি। যারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial