কাউখালীতে নৌকা মার্কার মিছিল ও পথসভা
পিরোজপুরে কাউখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচরণার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগ মনোনীত আমিনুর রশীদ মিলটনের নৌকা প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হাজার হাজার সমর্থকদের নিয়ে এই মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের কলেজ পাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন মহল্লায় প্রদক্ষিণ শেষে কাউখালী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রশীদ মিলটন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ^জিৎ পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান মিন্টু, যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মকার, সদস্য সচিব নাসির তালুকদার, ছাত্রলীগের সভাপতি রিছাদ হোসেন, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সীমান্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
