Saturday, June 19th, 2021
পিরোজপুর ইউপি নির্বাচন
ভোট গ্রহণে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ॥ কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন
প্রথম ধাপে ২১ জুন পিরোজপুর জেলার ৭টি উপজেলার ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলার ৪টি উপজেলার ৪টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ এবং বাকী ২৮টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের দিন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে ভোটের দিন সকালে। জেলার ৩২টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (জেপি), ইমলামী শাষনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৯১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা শনিবার শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময়বিস্তারিত পড়ুন
কাউখালীতে নৌকা মার্কার মিছিল ও পথসভা
পিরোজপুরে কাউখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচরণার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগ মনোনীত আমিনুর রশীদ মিলটনের নৌকা প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হাজার হাজার সমর্থকদের নিয়ে এই মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের কলেজ পাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন মহল্লায় প্রদক্ষিণ শেষে কাউখালী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রশীদ মিলটন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামানবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর হাত ধরেই দেশের মৎস্য খাতে সমৃদ্ধির সূচনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর হাত ধরেই দেশের মৎস্য খাতে সমৃদ্ধির সূচনা হয়েছে। তিনি মৎস্য খাতকে দেখেছিলেন দূরদৃষ্টি দিয়ে। স্বাধীনতাত্তোর তিনি বলেছিলেন ‘মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। মৎস্য খাতকে সমৃদ্ধ করার জন্য জলাশয়ে মৎস্য অবমুক্ত করা, মৎস্য চাষিদের সুযোগ-সুবিধা দেয়া, সমুদ্রে মৎস্য আহরণের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে ১০টি ফিশিং ট্রলার সংগ্রহ, বাণিজ্যিকভাবে বঙ্গোপসাগর হতে মৎস্য আহরণের লক্ষ্যে মেরিন ফিশারিজ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা এবং মৎস্য জরিপ কাজ শুরু করা ছিল তাঁর অন্যতম দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ। তাই তিনি আমাদের পাথেয়, আমাদের আদর্শ, আমাদেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে ঘর পাচ্ছেন ২৫০ গৃহহীন পরিবার
মুজিব শতবর্ষে উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় ২৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে আগামীকাল রবিবার জমিসহ ঘর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস বিফিং এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরবারকে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করবেন। কাউখালী উপজেলায় গৃহনির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য দুই শতক জমিসহ নির্মিত ঘর রবিবার উপকারভোগীদের মধ্যে হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে চলতি বছরের ২৩বিস্তারিত পড়ুন
মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘর প্রদান উদ্বোধন বিষয়ে পিরোজপুরে প্রেস ব্রিফিং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে পিরোজপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায় শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক। আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিং-এ পিরোজপুরে কর্মরত সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও বার্তা সংস্থার জেলা প্রতিনিধি ও নিজস্ব সংবাদদাতারা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক প্রেস ব্রিফিং এ জানান, আগামীকাল রবিবার পিরোজপুরে ২য় পর্যায়ে ২ হাজার ৪টি ঘর প্রদানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীনদের জন্য এসব ঘর তৈরীবিস্তারিত পড়ুন
