প্রধান সূচি

কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুনুর রশীদ আর নেই

পিরোজপুরের কাউখালী সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুনুর রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)।
রবিবার সকাল ৮টায় ঢাকার বারডেম হাসপাতালে মারা যান তিনি। বাদ যোহর ঢাকায় তার জানাজা শেষে ঢাকার মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
কাজী হারুনুর রশিদ দুইবার কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন (১৯৮৫- ১৯৯০ এবং ১৯৯০-১৯৯২)। তিনি জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের নির্বাচিত জিএস ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের আজীবন সদস্য এবং বাংলা একাডেমির সদস্য।
সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুনুর রশিদ এর মৃত্যুতে জাতীয় পার্টির-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের আত্মার শান্তি কামনা করে আরও শোক প্রকাশ করেছেন কাউখালী উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি)র ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিঞা মনু, সাধারণ সম্পাদক শাহ আলম নসুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial