Sunday, May 2nd, 2021
অবশেষে পিরোজপুরে স্বস্তির বৃষ্টি
দীর্ঘ প্রতিক্ষা, বৃষ্টির জন্য সালাতুল ইস্তেকা নামাজ আদায়, দোয়া মোনাজাত সবকিছু করার পরে অবশেষে পিরোজপুরে নেমেছে স্বস্তির বৃষ্টি। মৌসুমের প্রথম বৃষ্টি। বরিবার বিকেল পোনে ৬টার দিকে পিরোজপুরে বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টির হওয়ায় তাপমাত্রাও বেশ কমে যায়। এর আগে দুপুর থেকেই পিরোজপুরের আকাশে হালকা হালকা মেঘ জমতে থাকে। বিকেল ৫টার পর থেকেই আকাশে মৃদু মেঘের গর্জন শোনা যায়। পরে নেমে পড়ে কাঙ্খিত বৃষ্টি। যদিও বৃষ্টির পরিমান কম। তারপরও অসহনীয় গরমের মধ্যে এ বৃষ্টি মানুষের মনে যেন একটা তৃপ্তির ঢেকুর তোলা।
কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুনুর রশীদ আর নেই
পিরোজপুরের কাউখালী সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুনুর রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। রবিবার সকাল ৮টায় ঢাকার বারডেম হাসপাতালে মারা যান তিনি। বাদ যোহর ঢাকায় তার জানাজা শেষে ঢাকার মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। কাজী হারুনুর রশিদ দুইবার কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন (১৯৮৫- ১৯৯০ এবং ১৯৯০-১৯৯২)। তিনি জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের নির্বাচিত জিএস ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জবর দখলীয় জমি ফিরে পেতে ও জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
বাগেরহাটে জবর দখলকৃত জমি ফেরত পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. হাবিবুর রহমান শাওন নামের এক ব্যবসায়ী। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. হাবিবুর রহমান শাওন বলেন, বাগেরহাট সদর উপজেলার চাপাতলা মৌজায় কয়েকটি দাগে পত্রিক ও ক্রয়সূত্রে আমাদের এক একর ২৬ শতক জমি রয়েছে। ওই জমিতে আমাদের বাড়ি ঘর রয়েছে। বাগেরহাট শহরে ব্যবসা বানিজ্য করার কারণে আমরা শহরের বাড়িতেই থাকি। এই সুযোগে আমাদের প্রতিবেশী রুস্তম গাজী তার নিকটআত্মীয় মুশিদপুর এলাকার লিয়াকত গাজীর সহযোগিতায় আমাদের ২৫ দশমিক ৮৯ শতক জমি জোরপূর্বক দখলবিস্তারিত পড়ুন
ফকিরহাটে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু
বাগেরহাটের ফকিরহাটে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। রবিবার দুপুরে ফকিরহাট উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। এসময় ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, ফকিরহাট উপজেলা খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন। এদিন কবিতা রানী ঘোষ নামের এক কৃষানী ৫০ মন ধান বিক্রয় করেন। ২০২১ সালের বোরো মৌসুমে ফকিরহাট উপজেলা থেকে কেজি প্রতি ২৭ টাকা করে ১ হাজার ২৯২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকবিস্তারিত পড়ুন
মোল্লাহাটে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ইউপি নির্বাচনী সহিংসতায় বাগেরহাটের মোল্লাহাটে আসাদ শেখ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে মোল্লাহাট উপজেলার শাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়রা এই মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, চুনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, আসাদ শেখের ভাতিজা ইউপি সদস্য মামুন শেখ, স্থানীয় মনির মুন্সি, হত্যা মামলার বাদী মমতাজ বেগম প্রমুখ। বক্তারা বলেন, গত ১ এপ্রিল কিবরিয়া শরীফ, মিকাইল চৌধুরীসহ সন্ত্রাসীরা হামালা করে আসাদ শেখকে কুপিয়ে হত্যা করে। এসময় হামলাকারীরা আসাদ শেখের ছেলে আরিফুলসহ অন্তত ১০ জনকেবিস্তারিত পড়ুন
