প্রধান সূচি

ভান্ডারিয়ায় অগ্নিকান্ডের ঘটনায় ৩টি ঘর ভস্মিভূত : ক্ষতি ৫ লাখ টাকা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে শুক্রবার রাতে এক অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা ভূমি অফিস সংলগ্ন পশ্চিম পার্শে রূপা সিনেমা হল মালিকের ৩টি ভাড়াটিয়া টিনের ঘর ভস্মিভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা দেখে স্থানীয়রা নিজেরা আগুন নিভানোর কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ সদস্যের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডে ফল ব্যাবসায়ী জামাল হাওলাদারের দুটি গোডাউনে থাকা প্রায় চার লাখ টাকার মালামাল, আউয়ালের ১ লাখ টাকা এবং জয় দেবনাথের দোকানসহ মোট সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবী। এছাড়া ঘর মালিকের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ফারুক হাওলাদার জানান, বিড়ি, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এতে ক্ষয় ক্ষতির পরিমান ধরা হয়েছে ৫ লাখ টাকা।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial