প্রধান সূচি

পিরোজপুরে ৬০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

পিরোজপুর জেলা অবকাঠামো উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প মঙ্গলবার একনেক সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নে ৬শ’ কোটি টাকা ব্যয় করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় পিরোজপুর সদর, নাজিরপুর এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলাসহ ৭ উপজেলার সড়ক, কালভার্ট, ব্রীজ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে।
পিরোজপুর- ১ আসনের এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেল।
নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীন রাজনীতিবিদ অমূল্য রঞ্জন হালদার জানান, পিরোজপুরে এই প্রথম এই বিশাল অর্থ ব্যয়ের একক কোন প্রকল্প অনুমোদন পেল। পিরোজপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস.এম বায়েজিদ হোসেন এবং নেছারাবাদ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম মুইদুল ইসলাম জানান এ প্রকল্প বাস্তবায়ন শুরু হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ড যথেষ্ট পরিমানে বেগবান হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial