প্রধান সূচি

কাউখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ হর্স, ৭ পদাতিক ডিভিশনের আয়োজনে এবং কাউখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৭টায় কাউখালী বাসস্ট্যান্ড থেকে নৈকাঠী বেইলী ব্রীজ (৫ কিলোমিটার) পর্যন্ত এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।
কাউখালী বাসষ্ট্যান্ডে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, কাউখালী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবর তালুকদার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial