প্রধান সূচি

Saturday, February 27th, 2021

 

বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি বীরের জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। কেউ দাবায়ে রাখতে পারেনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশের জন্য এ উন্নয়ন এক ঐতিহাসিক ঘটনা। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলনর আয়োজন করেন। সংবাদ সম্মেনলে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মহামহারি চলছে, বহুদিন দেখা হয় না, প্রায় এক বছর পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সেটাও সরাসরি না, ভার্চুয়ালি দেখা হচ্ছে।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুরে শনিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ হর্স, ৭ পদাতিক ডিভিশনের আয়োজনে এবং পিরোজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রীয় মসজিদ, সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ, বাইপাস সড়ক হয়ে পুনরায় জেলা স্টেডিয়ামে এসে (৫ কিলোমিটার পথ) ম্যারাথন শেষ হয়। পিরোজপুর জেলা স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশবিস্তারিত পড়ুন


সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন ও সমাবেশ

নোয়াখালির কোম্পানিগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ এবং খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বরূপকাঠি প্রেসক্লাব। শনিবার সকালে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের পৌরসভা বাসষ্ট্যান্ড চত্ত্বরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের সাথে একাত্বতা পোষণ করে শিক্ষক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তারা মুজাক্কির হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দাবী জানান। একইসাথে সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ও হয়রানি বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি দাবী জানানো হয়। স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো, নজরুল ইসলামেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ হর্স, ৭ পদাতিক ডিভিশনের আয়োজনে এবং কাউখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৭টায় কাউখালী বাসস্ট্যান্ড থেকে নৈকাঠী বেইলী ব্রীজ (৫ কিলোমিটার) পর্যন্ত এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। কাউখালী বাসষ্ট্যান্ডে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, কাউখালী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial